রাজনীতি

জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ আটক ৯

মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল
মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশানের বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে একটি বাসা থেকে তাদের ৯ জনকে আটক করে ভাটারা থানা পুলিশ। রাত ৮টার দিকেও সেখানে অভিযান অব্যাহত ছিলো। অভিযান শেষে আটক হওয়া সবার পরিচয়সহ বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।

এদিকে, জামায়াতে ইসলামের এক বিবৃতিতে জানায়, জামায়াতের নিয়মিত কাজের অংশ হিসেবে জামায়াতের সেক্রেটারি জেনারেলের সভাপতিত্বে এক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠক থেকে জামায়াতের ৭ জন কেন্দ্রীয় নেতাসহ ১০ জনকে আটক করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ