রাজনীতি

ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ আটক ৪

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ চারজনকে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান ও যুগ্ম সম্পাদক আবদুর রহমান। অপর দুজনের নাম-পরিচয় জানায়নি পুলিশ। ওসি বলেন, বুধবার রাতে ধানমন্ডি লেক এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।

পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

এদিকে রাজিব আহসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে রাজিব আহসানসহ অন্যদের সুস্থ অবস্থায় জনসম্মুখে হাজির করার দাবি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠান। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ