রাজনীতি

আবার ধারাবাহিক বৈঠক করবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

দলের নেতাদের সংগে আবারও ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে এই বৈঠক শুরু হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক বৈঠক হয়।

প্রথম দিন দলের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টামণ্ডলী, দ্বিতীয় দিন বিএনপি'র নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহসম্পাদক এবং শেষ দিন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বৈঠকে অংশ নেন। তিন দিনের ধারাবাহিক বৈঠকে মোট ২৮৬ জন নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিগত তিন ধারাবাহিক বৈঠকের বিস্তারিত দলের চেয়ারপারসন খালেদা জিয়া'র কাছে তুলে ধরেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার রাতে তিনি গুলশানে খালেদা জিয়া'র বাসভবন ফিরোজায় তাঁর সংগে দেখা করতে যান বলে জানা গেছে। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ