রাজনীতি

জাপার ভাইস চেয়ারম্যান হলেন শাফিন আহমেদ

-
-

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হলেন জনপ্রিয় ব্যান্ড তারকা সংগীতশিল্পী শাফিন আহমেদ। একইসঙ্গে বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে (নোয়াখালী) কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

আজ রোববার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এই তথ্য জানান।

তিনি বলেন, সংগীতশিল্পী শাফিন আহমেদকে (ঢাকা) জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে (নোয়াখালী) কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তাদেরকে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

এর আগে, ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন মাইলস ব্যান্ডের এই গায়ক। যদিও পরবর্তীতে দলটির কার্মকান্ডে তাকে আর সক্রিয়ভাবে দেখা যায়নি। আর বোরহান উদ্দিন আহমেদ লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ