রাজনীতি

পুরো দেশটাই এখন বন্দিশালা: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমগ্র দেশটাই এখন বন্দিশালায় পরিণত হয়েছে। করোনা মহামারির সময়েও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে।

গতকাল বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেশকে এক ভয়াবহ অরাজকতার অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্যসচিব পারভেজ হোসেন পাভেল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় পুলিশি হামলার পর সাংগঠনিক সম্পাদক মো. রণি ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আলী জাহানগীর, স্বেচ্ছাসেবক দল নেতা আফজালকে গ্রেফতার, থানা বিএনপির সদস্যসচিব মনির হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা বানচাল করে দেওয়া গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা।

প্রতিটি মুহূর্ত আতঙ্কে রয়েছে বলেই বিরোধী দলের যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচি বানচালে সরকার এখন বেপরোয়া হয়ে উঠেছে। দেশে বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে, তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ