রাজনীতি

বিএনপি দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ যখনই এগিয়ে যায় বিএনপি’র নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায়।

তিনি বলেন, ‘তারা চায় দেশকে অস্থিতিশীল করে আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে।’

তিনি আজ তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

সেতু মন্ত্রী বলেন, করোনার স্থবিরতা কাটিয়ে জন-জীবনে গতি ফিরতে শুরু করেছে, মানুষ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা কোলাহল আর চাঞ্চল্য, এ সময়ে আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন - বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সরকার নাকি মানুষের আশা- আকাঙ্খাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্খার কোন মূল্য দেয়নি।

আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের মনে আশা জাগিয়েছে লাখ লাখ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছেন শেখ হাসিনা সরকার।

সরকার বেগম জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দী করে রাখেনি,বরং বেগম জিয়ার সাজা স্থগিত করে তাঁকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, আসলে বিএনপি’র কৃতজ্ঞতাবোধ নেই, থাকলে তারা শেখ হাসিনার উদার্যের কাছে কৃতজ্ঞ থাকতো।

তারেক রহমানকে কে নির্বাসিত করে রেখেছে? বিএনপি নেতারা বলেছেন সরকার নাকি তারেক রহমানকে নির্বাসনে রেখেছে। বিএনপি নেতাদের এই বক্তব্য অসংখ্য মিথ্যাচারের একটি বলে মনে করেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন মন্ত্রী জানতে চান, কে মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতি না করার শর্তে তিনি নিজেই দেশ থেকে পালিয়েছেন।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন সাহস থাকলে তাকে দেশে ফিরিয়ে আনুন।

রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না, তাতে দেশের জনগণ সাড়া দিবেনা।

নির্বাচনে প্রতিযোগিতা না থাকার বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে প্রতিযোগিতার জন্যতো বিএনপি’রও অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি।

মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন, অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিলো প্রায় ৬৯%। মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তা না হলে তিনি একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কিভাবে দেন? / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ