রাজনীতি

বিএনপির মধ্যে নতুন প্রাণের সৃষ্টি হয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / Image: Ittefaq
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / Image: Ittefaq

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে জনতার উত্তাল রোষে ক্ষমতা ছাড়তে হবে। কারণ পৃথিবীতে কোনো একনায়ক সরকার টিকে থাকতে পারেনি। জনতার উত্তাল রোষের মধ্যে তাদের পরাজয় বরণ করতে হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারও টিকে থাকতে পারবে না, তাদের খুঁজে পাওয়া যাবে না।

ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘করোনা ও ডেঙ্গু হেল্প সেন্টারের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি সরকারকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সেই অপরাধ থেকে যদি রক্ষা পেতে চান অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ যেন তার পছন্দের সরকার নির্বাচিত করতে পারে সেই ব্যবস্থা করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না।

বিএনপি মহাসচিব বলেন, ওবায়দুল কাদের সাহেব নেতার কথা বলেন? নেতা তো বাংলাদেশে একজনই। দেশনেত্রী খালেদা জিয়া। তিনি একমাত্র নেত্রী যিনি এই দেশে দীর্ঘ নয় বছর সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এখনো গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে তিনি গৃহবন্দি হয়ে আছেন। মিথ্যা মামলায় তাকে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের ইসহাক সরকারসহ সব ছাত্রনেতা, যুবনেতার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। থানায় নিয়ে গিয়ে তাদের পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা ভুলে যাইনি সেইসব কথা। এখনো ঘরে ঘরে গিয়ে পুলিশ হয়রানি করছে। কারণ কী? কারণ বিএনপি জেগে উঠেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, নতুন কমিটি করা হচ্ছে। এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। নতুন প্রাণের সৃষ্টি হয়েছে। এজন্য তাদের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। তারা ভয় পেয়েছে, তাই তারা বিএনপির ওপর আবার আক্রমণ শুরু করেছে।

করোনা হেল্প সেন্টারের আহ্বায়ক আলহাজ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও রফিকুল আলম মজনুর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মহানগর দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ। / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ