রাজনীতি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মাঝে আজ শনিবার (২ অক্টোবর) থেকে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আগামী ৬ অক্টোবর বুধবার পর্যন্ত ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা'র রাজনৈতিক কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

গতকাল শুক্রবার (১ অক্টোবর) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোক সমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগে আনতে হবে। আগামী ৬ অক্টোবর বুধবার বিকাল ৫টার মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, বগুড়া জেলার সারিয়াকান্দি ও টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট, নীলফামারী জেলার ডোমার, বগুড়া জেলার সোনাতলা, চাঁপাইনবাবগঞ্জ সদর, নড়াইল জেলার লোহাগড়া, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া, নরসিংদী জেলার ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, ফেনী জেলার ছাগলনাইয়া, খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

একই সংগে নির্বাচন কমিশন পাঁচটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং দ্বিতীয় ধাপে দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ