রাজনীতি

উন্নয়নের মাধ্যমে সমালোচনার জবাব দেয়া হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে সমালোচনাকারীদের সমালোচনার জবাব দেয়া হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, আগামী বছর পদ্মাসেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পগুলো যখন উদ্বোধন হবে, বিএনপির সমালোচনার মুখ তখন জনগণই বন্ধ করে দিবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাধছে। বিশ দলীয় জোটেও লেগেছে ভাঙ্গন। ঘরে যাদের গণতন্ত্র নাই তারা দেশে গণতন্ত্র কী ভাবে বাস্তবায়ন করবে? দাগী অপরাধী, মাদক ব্যবসায়ী, বিতর্কিত মানুষদের দলে স্থান না দেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ