রাজনীতি

‘সন্দেহ’ নামক বিরল ভাইরাসে আক্রান্ত বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় গ্রেফতারকৃত ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে অনুমান হয় যে, তার কাছে অধিকতর তথ্য রয়েছে। আপনিই (মির্জা ফখরুল) তথ্যপ্রমাণ দিয়ে বলুন- এ কয়দিন ইকবাল কোথায় ছিল।

শনিবার (২৩ অক্টোবর) তার বাসভবনে সাংবাদিকদের সামনে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন অভিযোগের জবাব দেন। কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা ইকবাল হোসেন গ্রেফতারের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রশ্ন তুলেছিলেন, গ্রেফতার হওয়া যুবক এতদিন কোথায় ছিল?

এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পাল্টা আঙুল তোলেন ফখরুলের দিকেই। তিনি বলেন, আসলে যেকোনো অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব। প্রতিটি বিষয়ে সন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাস আক্রান্ত বিএনপি।

সরকারের মদদ ছাড়া সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার মানে কি ২০০১ সালের সমস্যার দায় স্বীকার করে নিচ্ছে বিএনপি?

বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাক।

বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আর বিএনপি এখন সরকারের উপর দায় চাপাচ্ছেন আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ