রাজনীতি

রেজা-নুরের নতুন দলের আত্মপ্রকাশ আজ

-
-

গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হচ্ছে আজ। আজ সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারের ১৩তলায় নতুন দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ আত্মপ্রকাশ ঘটবে।

ড. রেজা কিবরিয়া গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার আমাদের নতুন দলের যাত্রা শুরু হবে। আমরা বড় পরিসরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অনুষ্ঠান করতে চেয়েছিলাম। কিন্তু আনুষ্ঠানিক অনুমতি পাইনি। এ কারণেই পুরানা পল্টনে দলীয় অফিসেই আমরা অনুষ্ঠানের আয়োজন করছি। নতুন দলের শুভক্ষণে দেশবাসীর দোয়া ও সহযোগিতা চাই।

ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, গত ৩০ সেপ্টেম্বর আমাদের দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরে আমরা ২০ অক্টোবর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পরিকল্পনা করি। প্রশাসনিক জটিলতায় অনুষ্ঠানের ভেন্যুর (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) অনুমতি না পাওয়ায় পরে সেটিও পরিবর্তন করা হয়। অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি মেলেনি। তাই দলীয় কার্যালয়েই নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ