রাজনীতি

ঢাবি হল শাখা ছাত্রলীগের সম্মেলন ২৮ নভেম্বর

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হলগুলোর সম্মেলন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ পাঁচ বছর পর ঢাবির অধীনে থাকা ১৮ আবাসিক হলের সম্মেলন হতে যাচ্ছে। আজ শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২০১৬ সালের ২৭ নভেম্বর সর্বশেষ হল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ১৬ দিন পর কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ২০১৮ সালের ২৯ এপ্রিলে সর্বশেষ সম্মেলন হয় ঢাবি শাখার। পরবর্তীতে ওই বছরের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাস সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ ১ বছর হলেও তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তারা। তিন বছরেও আবাসিক হলগুলোর কমিটি করতে পারেননি তারা। অবশেষে নতুন ঘোষণা করা হলো।

সাাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, সম্মেলনে নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে যাতে করে মেধাবী, দক্ষ ও যোগ্য আসে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে পারবে, মানসিকভাবে যারা আপোষহীন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারা লড়াকু এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যারা উপযোগী তারাই আসবে নেতৃত্বে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ