কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই ঝিলংজা ইউনিয়ন সদস্য কুদরত উল্লাহ সিকদার দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) রাত সোয়া ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের প্রবেশ মুখ লিংকরোডস্থ বনফুল রেস্টেুরেন্টের সামনে তাদের গুলি করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে মেম্বার কুদরত উল্লাহ সিকদারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চদ্র দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও কক্সবাজার সদর হাসপাতালে পুলিশের পৃথক দুটি টিম পাঠানো হয়েছে। গুলির ঘটনায় যেই জড়িত থাকুক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। / ই
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: