রাজনীতি

১০ এবং ১২ নভেম্বর বিক্ষোভের ডাক

তেলের দাম বাড়িয়ে সরকার নিজেদের পকেট ভারি করছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / Image: Ittefaq
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / Image: Ittefaq

জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার নিজেদের পকেট ভারি করছে বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের পকেট মারছে। তিনি আরও বলেন, কোথাও কোনো জবাবদিহিতা নেই; তাই সবজায়গায় নৈরাজ্য চলছে।

আগামী ১০ নভেম্বর জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবং ১২ নভেম্বর জেলা উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ