রাজনীতি

শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়া

খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন

শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাত তিনটার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়।

রবিবার (১৪ নভেম্বর) বিকালে চিকিৎসকদের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন সন্ধ্যায় খালেদা জিয়াকে এভার কেয়ারে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত দলীয় সূত্র জানায়, শনিবার হাসপাতালে ভর্তির পর তার পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। পরে রাতে তাকে সিসিইউতে নেওয়া হয়।

ডা. এজেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি সিসিইউতে আছেন।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এর আগে ১২ অক্টোবর খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। গত ৭ নভেম্বর তিনি বাসায় ফিরেছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ