রাজনীতি

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ২০ নভেম্বর মানববন্ধন করবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে আগামী শনিবার (২০ নভেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করবে বলে বারবার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী দেশ। পতাকা বৈঠক হচ্ছে। কিন্তু সীমান্তে নিষ্ঠুর হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। তাই আগামী শনিবার সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বিএনপির পক্ষ থেকে।

এর আগে গত ১০ নভেম্বর বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা নিঃসন্দেহে মানবাধিকারের চরম লঙ্ঘন। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ভারত এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ ছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট, মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয় ওই বিবৃতিতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ