ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি একাব্বর হোসেন মারা গেছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) তার মৃত্যৃ হয় বলে তার একান্ত সচিব ইকবাল বিন মতিন জানান। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন চারবার সংসদে টাঙ্গাইল-৭ আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন।
৬৫ বছর বয়সী এই রাজনীতিবিদ গত ১৯ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: