রাজনীতি

মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিন: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / Image: Ittefaq
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / Image: Ittefaq

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ ও দুর্বল। তাই এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবিক দিক বিবেচনা করে হলেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর থেকেই অবনতি হয় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা। তাই মেডিকেল বোর্ডের পরামর্শে, রোববার (১৪ নভেম্বর) সকালেই সিসিইউতে নেয়া হয় তাকে। গত দু দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা মহলে নানা তথ্য আসছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের সবশেষ আপডেট জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে প্রায় এক মাস চিকিৎসা নিয়ে গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। সপ্তাহ না পেরুতেই আবারও হাসপাতালে ভর্তি হতে হলো। মির্জা ফখরুল জানান, যে কোন পরিস্থিতির দায় নিতে হবে সরকারকেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানা জটিলতা থাকায় এখন আর দেশে খালেদা জিয়ার চিকিৎসা করার মতো অবস্থা নেই। মানবিক দিক বিবেচনায় হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে দিন। বিএনপি চেয়ারপারসনের কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে।

দীর্ঘদিন ধরেই আর্থাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। এপ্রিলের শুরুতে করোনা আক্রান্ত হওয়ার পর অবস্থা জটিল হয়। পল্টনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ