রাজনীতি

সিসিইউতে মির্জা আব্বাস

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

বুকে তীব্র ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১৬ নভেম্বর) মাঝরাতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি রয়েছেন।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার বলেন, গতকাল দিনের বেলায় হালকা ব্যথা অনুভব হওয়ায় এটাকে স্বাভাবিক হিসেবে ধরে নেয়া হয়। পরবর্তীতে ব্যথা তীব্র হলে রাত ২টার পরে তাকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। তিনি সিসিইউ’তে রয়েছেন।

এ বিষয়ে দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, এভারকেয়ার (এ্যাপোলো) হাসপাতালে মির্জা আব্বাস হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এদিকে সকালবেলায় একটি ফ্লাইটে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস হসপিটাল থেকে পূর্বনির্ধারিত কর্মী সভায় যোগ দিতে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন বলে জানান শায়রুল।

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ