রাজনীতি

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন যারা

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং এএইচএম খায়রুজ্জামান লিটন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং এএইচএম খায়রুজ্জামান লিটন

মৃত্যুজনিত কারণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে নতুন তিন জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রেসিডিয়ামের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়া সদস্য তিনজন হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল চারটায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই নতুন তিনজনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

বৈঠক সূত্রে জানা যায়, শোক প্রস্তাবের মাধ্যমে ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয়। শেখ হাসিনার অনুমতিক্রমে শূন্য হওয়া প্রেসিডিয়াম সদস্য পদে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর সাংগঠনিক সম্পাদকবৃন্দ তাদের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন। বৈঠকের সবার শেষে জাহাঙ্গীর আলমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সূত্রটি নিশ্চিত করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ