রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবিতে সারা দেশে বিএনপির গণঅনশন

বিএনপির গণঅনশন / Bhorer Kagoj
বিএনপির গণঅনশন / Bhorer Kagoj

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে সারা দেশে গণঅনশন কর্মসূচি চলছে।

শান্তিপূর্নভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য কারাগারে বন্দি আছেন। তিনি অত্যন্ত অসুস্থ এবং তার অবস্থা গুরুতর। বেগম জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। খালেদা জিয়ার পরিবার বিদেশে তার চিকিৎসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের প্রধান এখনো অনুমতি দিচ্ছেন না।

আজ শনিবার সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৮টার দিকেই বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। তারা ফুটপাতে ও সড়কের পাশে ত্রিপল বিছিয়ে বসে পড়েন। মহাসচিব নেতাকর্মীদের শান্তিপুর্নভাবে চারটা পর্যন্ত কর্মসূচি পালনের আহ্বান জানান।

এদিকে, খুলনায় দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার অভিযোগ করেছে বিএনপি। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয় বলেও জানান বিএনপি নেতারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ