রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে নিতে আইনমন্ত্রীকে বিএনপির স্মারকলিপি

খালেদা জিয়াকে বিদেশে নিতে আইনমন্ত্রীকে বিএনপির স্মারকলিপি / KalerKantha
খালেদা জিয়াকে বিদেশে নিতে আইনমন্ত্রীকে বিএনপির স্মারকলিপি / KalerKantha

৪০১ ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইনমন্ত্রী আনিসুল হকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপিপন্থী আইনজীবীদের দেওয়া স্মারকলিপি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এ জন্য সময় চেয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপিপন্থী আইনজীবীরা খালেদা জিয়াকে বিদেশে নিতে স্মারকলিপি দেন।

বিএনপিপন্থী আইনজীবীরা জানিয়েছেন, ৪০১ ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে সরকার।

হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা। তবে সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।

বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার এখন যে অবস্থা তাতে দেশে তার প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ নেই।

এর আগে দুপুর পৌনে ২টায় স্মারকলিপি দিতে সচিবালয়ে পৌঁছান আইনজীবীরা। প্রতিনিধি দলে ফজলুর রহমান, জয়নুল আবেদীনসহ এক ডজনের বেশি আইনজীবী ছিলেন। তারা মন্ত্রীর সঙ্গে বসে মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবি জানান। / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ