রাজনীতি

মেয়র আব্বাসকে জেলা আ.লীগ থেকে অব্যাহতি

আব্বাস আলী, মেয়র, কাটাখালি পৌরসভা
আব্বাস আলী, মেয়র, কাটাখালি পৌরসভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত বক্তব্য দেওয়ায় কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের প্রাথমিক সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ করা হয়।

শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা জানান, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। তিনি আমাদের আবেগের স্থান। সংবিধানেও এটি স্বীকৃতি দেয়া হয়েছে। এরপরও আব্বাস আলী যে মন্তব্য করেছেন সেটি চরমভাবে নিন্দনীয়।

সভায় উপস্থিত নেতাদের সর্বসম্মতিতে আব্বাস আলীকে জেলার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও মতামত দিয়েছেন তারা। আমরা এ ব্যাপারে কেন্দ্রের কাছে সুপারিশ পাঠাব। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে, জানান তিনি।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদারসহ নেতারা।

এর আগে গত বুধবার বিকালে পবা উপজেলা কমিটি জরুরি সভা করে পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে আব্বাস আলীকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে কেন দলীয় প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে নোটিশের জবাব দেয়ার দিন ধার্য রয়েছে।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণের প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। তার এই বক্তব্যের ফাঁস হওয়া অডিও গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ