রাজনীতি

খালেদার চিকিৎসা নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলোচনা

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার (২৯ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশে যে কোনো স্থানে খালেদা জিয়া তার চিকিৎসা করাতে পারেন।

তিনি বলেন, আজ কূটনীতিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি, কপ-২৬, এলডিসি উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। এলডিসি উন্নতি হলেও জলবায়ুসহ বেশ কিছু খাতে বাংলাদেশের সংকট রয়েছে। এসব খাতে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ৯০ হাজার রোহিঙ্গা ভাসানচরে রাখা হয়েছে। জাতিসংঘ এতে সমর্থন দিয়েছে। রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। জাতিসংঘে রেজুলেশন নিতে সৌদি আরব প্রত্যক্ষ ভূমিকা রেখেছে এসব নিয়েও আলোচনা হয়েছে।

ড. এ কে আবদুল মোমেন বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পরিবহনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছেন। আমরা ভাগ্যবান সৌদি আরব আমাদের দেশে বিনিয়োগের সুযোগ নিচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ