রাজনীতি

শেখ ফজলুল হক মণির জন্মদিন আজ

শহীদ শেখ ফজলুল হক মণি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
শহীদ শেখ ফজলুল হক মণি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক-সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণির জন্মদিন আজ শনিবার (৪ ডিসেম্বর)। প্রতিভাবান রাজনীতিক শেখ মণি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

শেখ মণির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে যুবলীগ। এর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মণি ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ‘শেখ ফজলুল হক মণি : সৃষ্টিশীল তারুণ্যের প্রতীক’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। প্রধান আলোচক ওয়ার্ল্ড ইউভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ