রাজনীতি

শিক্ষার্থীদের আন্দোলনে একটি মহল উসকানি দিচ্ছে: কাদের

ওবায়দুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ
ওবায়দুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে একটি রাজনৈতিক মহল উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (০৪ ডিসেম্বর) রাজধানীতে সড়ক নিরাপত্তা ও গণ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি।

বেগম জিয়ার চিকিৎসা নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে খালেদা জিয়ার চিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী কুয়েট শিক্ষকের মৃত্যুতে যদি অস্বাভাবিকতা পাওয়া যায় তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

এছাড়াও সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালক নয় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান ওবায়দুল কাদের ।

সড়ক নিরাপত্তা ও গণ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানিকমিয়া এভিনিউয়ে মোবাইল কোর্ট পরিদর্শন, সড়ক নিরাপত্তামূলক রোড শো স্টিকার, লিফলেট বিতরণ কার্যক্রমে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় সড়কের শৃঙ্খলা রোধে চালকদের এবং বিআরটি কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ