রাজনীতি

সিলেটে বিএনপির সমাবেশ আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার সিলেট আসছেন। সিলেট মুক্ত দিবস উপলক্ষে বেলা ২টায় রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

সিলেট মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করেছে।

দলটির এক সংবাদ বিজ্ঞপিতে গতকাল শুক্রবার বলা হয়েছে, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের নেতৃত্বে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করে সিলেট অঞ্চলকে মুক্ত করার দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১৮ ডিসেম্বর শনিবার সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে ১৮ ডিসেম্বর দুপুর ২টার দিকে স্থানীয় রেজিস্ট্রি ময়দানে সিলেট মুক্ত দিবস উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবন।

সমাবেশে জাতীয় সংগীত, দলীয় সংগীত, দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ