রাজনীতি

বিএনপির জেলাভিত্তিক সমাবেশ আজ থেকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ বুধবার দেশের ছয় জেলায় সমাবেশ করবে দলটি। এগুলো হচ্ছে—টাঙ্গাইল, হবিগঞ্জ, যশোর, বগুড়া, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া।

আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে ৩২টি জেলায় সমাবেশ করবে বিএনপি। ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ছয়টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সাতটি করে সমাবেশ হবে। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রত্যেক জেলার জন্য পৃথক কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

কমিটিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক পদাধিকারবলে অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া কেন্দ্রের নির্দেশনায় বলা হয়েছে—সংশ্লিষ্ট জেলার জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা সমাবেশকে সফল করতে জেলা নেতাদের সহযোগিতা করবেন। প্রতিটি টিমে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।

এসব জেলায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে টাঙ্গাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান; হবিগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক; যশোরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান; বগুড়ায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু; দিনাজপুরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং ব্রাহ্মণবাড়িয়ায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত থাকবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ