রাজনীতি

নওগাঁ জেলা বিএনপির সমাবেশ স্থগিত: ১৪৪ ধারা জারি

নওগাঁ
নওগাঁ

নওগাঁয় অনুমতি না পেয়ে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান।

হাফিজুর রহমান জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৮ ডিসেম্বর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল প্রশাসনের কাছে। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। অনুমতির বিষয়ে প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোনো রকম সাহায্য মেলেনি। ফলে সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, এর আগে স্থানীয় নওযোয়ান মাঠে সমাবেশ আহ্বান করে বিএনপি। প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়। কিন্তু এরইমধ্যে একই মাঠে জেলা যুবলীগ একটি কর্মসূচি ঘোষণা করে। এরই প্রেক্ষিতে ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে সেখানে সমাবেশ বাতিল করা হয়।

এরপর পৌর এলাকার বাইরে বাইপাস ইকরতাড়া নামক স্থানে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়। কিন্তু সেখানেও সমাবেশের অনুমতি পাওয়া যায়নি।

সমাবেশের অনুমতির বিষয়ে নওগাঁ জেলা প্রশাসকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মহোদয়ের বক্তব্য পাওয়া যায়নি। ১৪৪ ধারার বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল জানান, ১৪৪ ধারাকে ঘিরে বাড়তি সর্তকতা নিয়েছে পুলিশ। যাতে করে পৌর এলাকায় কেউ সভা সমাবেশ করতে না পারে সেদিকে শতভাগ নজরদারি থাকবে পুলিশের। / যমুনা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ