রাজনীতি

খালেদাকে বিদেশে নিয়ে চিকিৎসার আইনগত সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনে এ ব্যাপারে কোনো সুযোগ নেই, সুতরাং তিনি বিদেশ যেতে পারবেন না।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার আসছিলেন একটি চিঠি দিয়েছেন আমরা দেখেছি এবং আইনমন্ত্রী একটি মতামত দিয়েছেন সেটা আমরা পর্যালোচনা করছি আরও অধিকতর জায়গায় যদি নিতে হয় তাহলে আমরা পরামর্শ নিব। এখন আমাদের পর্যালোচনায় এটা এসেছে যে এটা নিয়ে আরও আমাদের কথা বলতে হবে।

তিনি বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, আইনতগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা বুঝছেন। আমরা বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি আরও বলেন, আপনারা জানেন তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার দণ্ড কার্যকর হচ্ছিল। আমরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছিলাম। তারপরও তার ছোট ভাই আবেদন করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে তার দন্ডাদশ স্থগিত করে বাসা থেকে তার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে তিনি চিকিৎসা করাতে পারবেন বলেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন। এখন তার ছোটভাই দেশের বাইরে চিকিৎসার আবেদনে করেছেন এ ব্যাপারে আইনমন্ত্রী জানিয়েছেন, আইনে এ ব্যাপারে কোনো সুযোগ নেই।

এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদনের মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সেই মতামত জানানো সমীচীন হবে না কারণ সেটা গোপন বিষয়, এটা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যাবে তারপর বলা সম্ভব। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ