চট্টগ্রামে চারদিন ব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’র আয়োজন করেছে জাতীয় বাস্তবায়ন কমিটি।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে। চারদিন ব্যাপী এ মেলা শেষ হবে ২ জানুয়ারি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বইমেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। জেলা প্রশাসক, চট্টগ্রাম। একইসাথে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: