রাজনীতি

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় পার্টি
জাতীয় পার্টি

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। এই দীর্ঘসময় নানা চড়াই-উতরাই পেরুতে হয়েছে দলকে।

এরশাদের হাত ধরে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়। সামরিক শাসক হিসেবে ক্ষমতায় আসার পাঁচ বছর পর ১৯৮৬ সালের ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে দল গঠনের ঘোষণা দেন এরশাদ। ১৯৮৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদ পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে গেলে পরের বছর ১৯৯১ সালের ১ জানুয়ারি মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে দলটি পুনর্জন্ম লাভ করে। পরে অবশ্য রাজনৈতিক মতভেদের কারণে দলটি বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়ে। এখনো জাতীয় পার্টি তিন ধারায় বিভক্ত।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। একইভাবে দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও ইউনিট পর্যায়ে অনুরূপ কর্মসূচি নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ