রাজনীতি

আওয়ামী.লীগকে দেশের মানুষ চায় না প্রমাণিত: ফখরুল

চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে , মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি / Bhorer Kagoj
চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে , মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি / Bhorer Kagoj

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ৩২ জেলায় অনুষ্ঠিত সমাবেশকে সফল দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যন্ত সাফল্যের সঙ্গে এই সমাবেশ শেষ করেছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে আওয়ামী লীগকে জনগণ এক মুহূর্তও দেখতে চায় না। সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে যেসব অস্ত্র ধারীর ছবি প্রচার হয়েছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রবিবার (২ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, আমাদের কর্মসূচি

ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পণ্ড করার চেষ্টা করেছে, হামলা করেছে নেতাকর্মীদের উপর, গুলি চালিয়েছে, যানবাহন আটকে দিয়েছে। তারপরও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধে আমরা অত্যন্ত সফলভাবে কর্মসূচি সম্পন্ন করেছি।

তিনি বলেন, হবিগঞ্জে কয়েকজনের চোখ নষ্ট হয়ে গেছে। এখনো কয়েকজন গ্রেপ্তার, ২ হাজার জনের বিরুদ্ধে মামলা। ফেনী, যশোরে ১৪৪ ধারা উপেক্ষা করে সমাবেশ হয়েছে। ঠাকুরগাঁওয়ে বন্ধ করে দিয়েছিল। সর্বশেষ সিরাজগঞ্জে যেটা পুরোপুরিভাবে সন্ত্রাসী কার্যকলাপ। সেখানে ৬ মামলা হয়েছে পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে। গণমাধ্যমে যে সমস্ত অস্ত্রধারীদের ছবি প্রচার হয়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতার। অবৈধ অস্ত্রধারীরা তাদের বিরুদ্ধে মামলা হয়নি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, প্রমাণিত হয়েছে যে এ দেশের জনগণ এই সরকারকে চায় না। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চায় উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চায়। কিন্তু মিডনাইট সরকার এটাকে এড়িয়ে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থার নীল নকশা বাস্তবায়ন করতে চায়।

তিনি বলেন,আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, মানুষ জেগে উঠেছে। মানুষ তার গণতান্ত্রিক দাবি আদায় করবে। গণতন্ত্র পুনরুদ্ধার করবে।

কর্মসূচিতে বিএনপিতে সমস্ত নেতাকর্মী আহত হয়েছে তাদের চিকিৎসা, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ