বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জে ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক কর্মসূচিতে যোগ দিতে ১০ জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এছাড়াও ১১ ও ১২ জানুয়ারি স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় দু’দিনব্যাপী আলোচনা সভা এবং ১৩ জানুয়ারি থেকে শেখ লুৎফর রহমান ডিগ্রী কলেজ মাঠে ৭-দিনব্যাপী আন্তর্জাতিক লোকজ মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: