রাজনীতি

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন

রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনকে মেডিকেল বোর্ডের সুপারিশে কেবিনে নেওয়া হয়েছে বলে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সুপারিশে ম্যাডামকে রাত সাড়ে ৮টার দিকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।’

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘কেবিনে সিসিইউ’র সব সুবিধা রাখা হয়েছে এবং সিসিইউ’র নার্সেরা কেবিনে তাঁর সেবায় নিয়োজিত থাকবেন। ম্যাডামের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাঁর অবস্থা আগের মতোই আছে। সবগুলো প্যারামিটার আগে মতোই ওঠানামা করছে।’

গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে কেবিনে ভর্তির পরদিনই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার অবনতি হলে দ্রুতই তাঁকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ