রাজনীতি

হুইপ স্বপনের বাবার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / BSS
প্রধানমন্ত্রী শেখ হাসিনা / BSS

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাবা মো. শরীফ উদ্দিনের মৃত্যুত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ জানুয়ারি) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন হুইপ স্বপনের বাবা। প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, এক ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি স্টেডিয়াম মাঠে প্রথম জানাজা এবং বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট সদরের নিজ গ্রাম ধলাহার ইউনিয়নের রামকৃষ্ণপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ