রাজনীতি

৮০ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

খালেদা জিয়া, চেয়ারপারসন, বিএনপি
খালেদা জিয়া, চেয়ারপারসন, বিএনপি

রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। ৮১তম দিনে হাসপাতাল ছাড়েন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, ওমিক্রনের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

খালেদা জিয়ার বাসায় ফেরা নিয়ে আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলন করেন তার চিকিৎসকরা। এ সময় চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার জানান, খাদ্যনালী স্ক্যান করে ব্লিডিং ব্লক করা হলেও আবারও ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে।

সবশেষ খালেদা জিয়ার চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। বাসায় থেকে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে ঠিক-ঠাক চিকিৎসা চলছিল তার। কিন্তু ১২ অক্টোবর জ্বরে আক্রান্ত হলে দ্বিতীয় দফায় আবার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এসময় তার বায়োসপসি পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট দেখে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলতে থাকে চিকিৎসা। এ দফায় ২৬ দিন হাসপাতালে ছিলেন বিএনপি নেত্রী।

গেল ২৮ নভেম্বর চিকিৎসকরা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। রক্তক্ষরণ হচ্ছে তার । জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। কিন্তু সরকার এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ