রাজনীতি

ঢাবি ছাত্রলীগের ১৮ হলে নেতৃত্ব পেলেন যারা

ঢাবির ১৮টি আবাসিক হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা
ঢাবির ১৮টি আবাসিক হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার (২ ফেব্রুয়ারি) । ১৮টি হলের মধ্যে রয়েছে ১৩টি ছাত্র হল ও ৫ ছাত্রী হল। এখন শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১ বছরের জন্য এই কমিটির মেয়াদ থাকবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষর করা এই তালিকা প্রকাশ করা হয়।

৫ ছাত্রী হলের সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যারা-

বেগম রোকেয়া হলের সভাপতি করা হয়েছে আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাসকে; শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আখতার উর্মি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন; বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি এবং বেগম সুফিয়া কামাল হলের সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক হয়েছেন রিমা আক্তার ডলি।

১৩ ছাত্র হলের সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যারা-

মাস্টারদা সূর্য সেন হলে ছাত্রলীগের সভাপতি হলেন মারিয়াম জামান খান সোহান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান; হাজী মুহাম্মদ মুহসীন হলের সভাপতি শহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন; শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দীন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি মেহেদী হাসান শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান; স্যার এ এফ রহমান হলের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সভাপতি আজহারুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত।

এছাড়া পল্লিকবি জসীমউদ্দীন হলের সভাপতি হয়েছেন মো. সুমন খলিফা ও সাধারণ মো. লুৎফুর রহমান; সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি তানভীর শিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকার; বিজয় একাত্তর হলের সভাপতি সজীবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক আবু ইউনুস; জগন্নাথ হলের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ; ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত; শহীদুল্লাহ হলের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং অমর একুশে হলের সভাপতি এনায়েত এইচ মনন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ