রাজনীতি

‌‌‌‍‍সার্চ কমিটি হলো আওয়ামী লীগের খাস কমিটি- রিজভী

রিজভী
রিজভী

নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, আমরা মনে করি, ‌এ অনুসন্ধান (সার্চ) কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে সরকারের একান্ত আস্থাভাজন। এগুলো দিয়ে জনগণের সঙ্গে নাটক-প্রহসন, প্রতারণা আর রং-তামাশা চলছে।’ তিনি বলেন, নির্বাচন কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। তাই সরকারকে বলবো, এই মুহূর্তে পদত্যাগ করুন। দেশকে ভয়ানক গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না।’

সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনাদের সঙ্গে জনগণ নেই। এখন বিদায় নিতে হবেই। আপনাদের পতনের লক্ষণ প্রকট হয়ে উঠছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের দাবি নির্দলীয় সরকার গঠনের পর সেই সরকার নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশনের অধীনেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব।’ তিনি অভিযোগ করে বলেন, ‘জনগণ ঘৃণাভরে আওয়ামী সার্চ কমিটির নামে খাস কমিটিকে প্রত্যাখ্যান করেছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মুনির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ