রাজনীতি

সার্চ কমিটি নয় এটি ‘ক্রাশ কমিটি’ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সার্চ কমিটিতে বিএনপি নাম দেবে না বলে আবারও জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটিকে সার্চ কমিটির বদলে ‘ক্রাশ কমিটি’ বলে মন্তব্য করেছেন তিনি।

তার অভিযোগ, নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। তাই এই কমিটির কাছে নাম দেওয়ার প্রশ্নই ওঠে না।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিভজীর অভিযোগ, বিএনপির নাম দেওয়া নিয়ে সরকারের মন্ত্রীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। মিথ্যাচার হল তাদের একমাত্র অবলম্বন।

রিজভী বলেন, বর্তমান সার্চ কমিটিতে যারা আছে সবাই আওয়ামী লীগের। মূলত এটি সার্চ কমিটি নয় এটি হলো ‘ক্রাশ কমিটি’। তাদের দ্বারা যে কমিশন গঠিত হবে তারাও তাই হবে। এ কমিটির মাধ্যমে যে ইসি গঠিত হবে তারা জালিয়াতি ও পাতানোর নির্বাচনই উপহার দেবে।

আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী তা করেছেন দাবি করে রিজভী বলেন, আমরা পরিষ্কার বলে দিতে চাই, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

নিত্যপণ্যের ভয়ঙ্কর ঊর্ধ্বগতির সমালোচনা করে করে রিজভী বলেন, এখন শীতকাল রবি-শষ্যের মৌসুম। নিত্যপণ্যের দাম কম থাকার কথা। অথচ সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। সে দিকে তাদের কোনো নজর নেই। জনগণ বাঁচুক না বাঁচুক তাদের কিছু যায় আসে না।

এসময় উপস্থিত ছিলেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ সংগঠনটির নেতা কর্মীরা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ