রাজনীতি

ঐক্যবদ্ধ থাকলে বিজয় আসবেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ
ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ (শনিবার) পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন ।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না,যদি নিজেরাই নিজেদেরকে পরাজিত না করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। তিনি বলেন ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি।

শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সেই সঙ্গে ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানানো চলবে না। তা করলে দল দুর্বল হয়ে যাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোর দিয়ে বলেন, খারাপ লোকদের কোনভাবেই নেতা বানানো যাবে না।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যগণ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ