সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লি গেছেন। আজ সোমবার দুপুরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ ওয়ালিদ ফয়েজ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪০৯৭ ফ্লাইটে আজ দুপুর ১২টার ঢাকা ছাড়েন তিনি। নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: