রাজনীতি

মে মাসের মধ্যে আ. লীগের জেলা সম্মেলন শেষ হবে: হানিফ

বঙ্গবন্ধু আ্যাভিনিউয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চাঁদপুর জেলা নেতাদের বৈঠক
বঙ্গবন্ধু আ্যাভিনিউয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চাঁদপুর জেলা নেতাদের বৈঠক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, তৃণমূলই আওয়ামী লীগের মুল শক্তি। সারাদেশের তৃণমূলকে সংগঠিত করতে পারলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বুধবার বঙ্গবন্ধু আ্যাভিনিউয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চাঁদপুর জেলা নেতাদের বৈঠক শেষে হানিফ এ সব কথা বলেন।

তৃণমুলকে ঐক্যবদ্ধ করার বিকপ্ল নেই উল্লেখ করে হানিফ বলেন, আগামী মে মাসের মধ্যে সারাদেশের জেলা সম্মেলন শেষ করা হবে। বিশেষ করে দলের জাতীয় সম্মেলনের আগেই সারাদেশে ওয়ার্ড ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্মেলন শেষ করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমাদের টার্গেট রয়েছে চলতি মার্চের মধ্যে ওয়ার্ড ইউনিয়ন সম্মেলন শেষ করা হবে। এরপর এপ্রিলে রোজার মাস ও ঈদের পরে মে মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা সম্মেলন কার্যক্রম শেষ করা হবে।

মাহবুব-উল আলম হানিফের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ অন্য কেন্দ্রীয় নেতারা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ