রাজনীতি

সরকারের উপর আরও আন্তর্জাতিক চাপ আসছে: রেজা কিবরিয়া

 রেজা কিবরিয়া
রেজা কিবরিয়া

আগামী কয়েক মাসে সরকারের উপর আরও আন্তর্জাতিক চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। শনিবার (৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, ‘আমরা একটা অমানবিক, দুর্নীতিগ্রস্ত ও অপদার্থ স্বৈরতন্ত্রের মধ্যে বাস করছি। আগামী কয়েক মাসে তাদের ওপর আরও আন্তর্জাতিক চাপ আসবে এবং বাংলাদেশের মানুষ এ কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়বে।’

সরকার মানুষের মৌলিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন রেজা কিবরিয়া। তিনি অভিযোগ করেন বলেন, ‌‘ব্যাংকিং খাততে নিয়মতান্ত্রিকভাবে লুট করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। দ্রব্যমূল্য নিয়ে প্রতিবাদ করাটা এ দেশে এখন অন্যায়।’

সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, দেশের পরিবর্তনের জন্য পেশাজীবীদের বড় ভূমিকা রাখতে হবে। পেশাজীবীরা আন্দোলনের সহায়ক শক্তি। তারা এক ধরনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারেন। তবে এ স্ফুলিঙ্গের পরিণতি রাজনীতিবিদদের হাতে। পেশাজীবীরা নিরব হয়ে বসে থাকতে পারে না।

তিনি বলেন, দুর্নীতিবাজ সরকারের পতন ঘটানো দরকার। আমরা আন্দোলন করব। এ আন্দোলন থেকে জাতীয় মুক্তি সংগ্রাম তৈরি হবে।

লিবারেল ডেমোক্রাটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, দেশের বড় বড় আন্দোলনে পেশাজীবীরা অগ্রভাবে ছিলেন। দুই বছরের জন্য জাতীয় সরকার করতে হবে। না হলে সমস্যার সমাধান হবে না।

সেমিনারে মূল বক্তব্য পাঠকালে প্রফেশনালস মুভমেন্ট অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, টিসিবির ট্রাকের লাইনে কারা দাঁড়াচ্ছে- তা দেখে দেশের বর্তমান বাজার পরিস্থিতি বোঝা যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করতে গেলে আজ মানুষকে গ্রেফতার করা হচ্ছে, লাঠিপেটা করা হচ্ছে। দেশকে দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করতে পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে অংশ নেবে এটাই সবার প্রত্যাশা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ