রাজনীতি

স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত : সেতু মন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এই চক্রান্তকে রুখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন তিনি। আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে এদের মোকাবিলা করা হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে দেশের আপামর জনতা যেভাবে ঐক্য গড়ে তুলেছিল, ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় বর্তমানেও একই ঐক্য প্রয়োজন।

সূত্র: বাসস

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ