রাজনীতি

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আ.লীগের সাত দিনব্যাপী কর্মসূচি

 বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আ.লীগের সাত দিনব্যাপী কর্মসূচি
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আ.লীগের সাত দিনব্যাপী কর্মসূচি

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাতদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কর্মসূচি দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

কর্মসূচি ঘোষণা শেষে শেখ ফজলুল করিম সেলিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন আর কেউ পাবে না। আপনারা যারা এই যুগে যারা আছেন, তারাই পাবেন। ভবিষ্যৎ বংশধর যারা আছেন, তারা এই দিন পালন করতে পারবেন না। আপনারা সৌভাগ্যবান, গোটা জাতি সৌভাগ্যবান।

টুঙ্গিপাড়ায় সাতদিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ মার্চ সকালে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন। এসময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর বিকাল ৩ টায় আলোচনা সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

১৮ মার্চ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। ১৯ মার্চ ছাত্রলীগ, ২০ মার্চ শ্রমিকলীগ, ২১ মার্চ কৃষকলীগ, ২২ মার্চ যুবলীগ, ২৩ মার্চ যুব মহিলা আওয়ামী লীগ, ২৪ মার্চ মহিলা আওয়ামী লীগ ও ২৫ মার্চ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে সাত দিনব্যাপী লোকজ মেলা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) উদ্যোগে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

টুঙ্গিপাড়ার কর্মসূচি ছাড়াও ঢাকাসহ সারা দেশে ১৭ মার্চ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, জেলা-উপজেলা কার্যালয়ে পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ