রাজনীতি

খালেদার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ছে

খালেদা জিয়া, চেয়ারপারসন, বিএনপি
খালেদা জিয়া, চেয়ারপারসন, বিএনপি

৫ম বারের মতো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে। এবারও ৬ মাস সাজা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ৬ মাস করে মোট ৪বার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। এই সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর ব্যাপারে আইন মন্ত্রণালয় সায় দিয়েছে।

বুধবার (১৬ মার্চ) বিকালে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিতের আবেদনের পক্ষে আইন মন্ত্রণালয় থেকে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগের শর্তেই খালেদা জিয়ার এই সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে।

এর আগে দুপুরে আইনমন্ত্রী বলেন, জামিন দেয় আদালত। দুই-আড়াই বছর আছে ওনার পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়, সেটায় কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে এটা আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়।

আনিসুল হক বলেন, আমার মনে হয় এটা আর প্রধানমন্ত্রীর কাছে যাবে না। কারণ আগেরবার যেটা দিয়েছিলাম সেটা প্রধানমন্ত্রীর কাছে যায়নি। এটাও প্রধানমন্ত্রীর কাছে যাবে না। চিঠি এখনও পড়িনি, এখন পড়ব। আজকেই পাঠিয়ে দেব।

জানা গেছে, গত সপ্তাহে খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন। এনিয়ে পঞ্চমবারের মতো বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে পরিবার। আবেদনে এবারও তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে।

আগামী ২৪ মার্চ চলতি সাজা স্থগিতের মেয়াদ শেষ হবে। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দুর্নীতির দুই মামলার দণ্ড স্থগিত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ বিএনপি চেয়ারপারসন ৬ মাসের জন্য মুক্তি পান। সে সময় দুটি শর্তের কথা বলা হয় সরকারের পক্ষ থেকে। এগুলো হলো খালেদাকে বাসায় চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়ার দণ্ড পরে আপিলে দ্বিগুণ হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার ৭ বছরের কারাদণ্ড হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ