রাজনীতি

আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ। দেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালে ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে জিল্লুর রহমানের জন্ম। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের জিএস ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জিল্লুর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ভৈরব-কুলিয়ারচর আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য।

স্বাধীনতার পর প্রথম সম্মেলনে শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ওই সম্মেলনেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন জিল্লুর রহমান। পরবর্তী সম্মেলনেও এ পদে পুনর্নির্বাচিত হন তিনি। ১৯৯২ ও ১৯৯৭ সালের সম্মেলনে তিনি আরও দুই দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৭ সালে সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা গ্রেপ্তার হলে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন জিল্লুর রহমান। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি স্থানীয় সরকারমন্ত্রী এবং নবম জাতীয় সংসদে উপনেতার দায়িত্ব পালন করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ