রাজনীতি

আওয়ামী লীগ কখনো জনগণকে কিছুই দেয়নি : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভোটের এখন আর কোনো প্রয়োজন পড়ে না। তাই রাতের আঁধারে প্রশাসন দিয়ে ব্যালট বাক্স ভরে অবৈধভাবে ক্ষমতায় টিকে রয়েছেন। যেহেতু তিনি জনগণের ভোটে নির্বাচিত নন, তাই জনগণ নিয়ে কোনো চিন্তাও নেই তার মনে। জনগণ মরুক-বাঁচুক, তাতে তার কিছুই যায় আসে না।

রোববার (২০ মার্চ) বরিশাল মহানগর বিএনপির আয়োজনে ৩০টি ওয়ার্ড কমিটি পুনর্গঠনে তথ্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনার পিতার আমলে জনগণ পেয়েছিল দুর্ভিক্ষ, দারিদ্র্য। অভাবে বাসন্তী জাল পেঁচিয়ে লজ্জা নিবারণের সেই ছবির কথা এখনো মানুষ ভোলেনি। আর বর্তমানে শেখ হাসিনার সরকারের আমলেও তারই পুনরাবৃত্তি হচ্ছে। আপনি (শেখ হাসিনা) রেল, সেতু ও হাইওয়ের উন্নয়ন দেখান। নিত্যপণ্যের যে লাগামছাড়া মূল্যবৃদ্ধি হয়েছে, সেই উন্নয়ন দেখান না কেন?

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ প্রমুখ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ