বুধবার (৩০ মার্চ) জরুরি যৌথ সভা ডেকেছে বিএনপি। বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং আগামী দিনের করণীয় নির্ধারণ হবে।
তিনি বলেন, বুধবার যৌথ সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তিনি। / ইত্তেফাক
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: